০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৪

ইসরায়েলের চলমান হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আরও ৪৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩ হাজার ৫৫০ ছাড়িয়ে গেছে। শনিবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৪৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৫৫২ জনে পৌঁছেছে। এ ছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।

শনিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৪৪ জন নিহত এবং আরও ৮১ জন আহত হয়েছেন। উদ্ধারকারীরা ধ্বংসাত্মক এলাকায় পৌঁছাতে না পারায় অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা উপত্যকায় নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ২ হাজার ৭৬৫ জন ব্যক্তিও আহত হয়েছেন। ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৪

প্রকাশিত : ১০:০২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪