০৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বাংলাদেশের চলমান সহিংসতা তাদের ‘অভ্যন্তরীণ’ বিষয়

কোটা বিরোধী ছাত্র বিক্ষোভে ঢাকাসহ সারা দেশ প্রায় অচল হয়ে পড়েছে। রাজধানী ছাড়াও দেশের ৪৭টি জেলায় গতকাল দিনভর বিক্ষোভ, অবরোধ, পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের হামলা-গুলি ও সংঘাতের ঘটনা ঘটছে। বিক্ষোভ-সংঘর্ষে মৃত্যুমিছিল দেখছে দেশ। কোটা বিরোধী আন্দোলনে এপর্যন্ত ১০৬ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ২৫ হাজারের বেশি শিক্ষার্থী। গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ঢাকা টাইমসের সাংবাদিক সহ সাধারণ মানুষও।

আজ শুক্রবার (১৯ জুলাই) বাংলাদেশের চলমান সহিংসতা নিয়ে মুখ খুলল ভারত। বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতিকে সে দেশের ‘অভ্যন্তরীণ’ বিষয় বলে মন্তব্য করল ভারত।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, আট হাজার পড়ুয়া-সহ প্রায় ১৫ হাজার ভারতীয় বর্তমানে বাংলাদেশে রয়েছেন। তাঁরা সবাই নিরাপদে রয়েছেন। বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, “আপনারা অবগত আছেন, বাংলাদেশে বিক্ষোভ চলছে। আমরা এটিকে দেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছি।

তিনি আরও বলেন, বাংলাদেশে বসবাসরত ভারতীয় পড়ুয়াসহ নাগরিকদের জন্য তাদের নিরাপত্তা ও প্রয়োজনে সহায়তার জন্য একটি পরামর্শ জারি করেছি। হেল্পলাইন নম্বরগুলি ২৪ ঘণ্টা চালু রাখা হয়েছে। আমরা বাংলাদেশে আমাদের নাগরিকদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।” বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নিজে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন জয়সওয়াল।

জনপ্রিয়

বাংলাদেশের চলমান সহিংসতা তাদের ‘অভ্যন্তরীণ’ বিষয়

প্রকাশিত : ১২:৫২:২১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০২৪