বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল করেছে বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য ফোরাম (যুক্তরাজ্য) শাখা।
বুধবার (১০ জুলাই) বাদ আসর ৮০১ রমফোর্ড রোডের একটি কনভেনশন হলে এই দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং তার পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য ফোরাম ইউকে শাখার সভাপতি গাজী রফিক। আয়োজিত দোয়া মাহফিল পরিচালনা করেন বরিশাল বিভাগীয় ঐক্য ফোরাম ইউকে শাখার সাধারণ সম্পাদক মাওলানা শামীম আহমেদ।

আয়োজিত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রধান উপদেষ্টা হাবিবুল গাফফার মুক্তা। আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তি যোদ্ধা আবু সাদেক হাওলাদার (মুক্তিযোদ্ধা বিষায়ক সম্পাদক যুক্তরাজ্য বিএনপি), ড. শামসুদ্দিন উপদেষ্টা (জাতীয়তাবাদী ঐক্য ফোরাম), বীর মুক্তি যোদ্ধা ফেরদাউসী রহমান (আহবায়ক যুক্তরাজ্য মহিলা দল), মাঈনুল ইসলাম (সহ প্রচার সম্পাদক যুক্তরাজ্য বিএনপি), এম আরিফুল ইসলাম (সহ প্রবাসী বিষায়ক সম্পাদক যুক্তরাজ্য বিএনপি), মেসবাহ বাবু (সহ সভাপতি লন্ডন মহানগর বিএনপি), জাহাঙ্গীর খান (সিনিয়র সহ সভাপতি ঐক্য ফোরাম), নজরুল ইসলাম হলুদ (সহ সভাপতি ঐক্য ফোরাম), সহ সভাপতি মোঃ চুন্নু, অসরু আহমেদে (ইটালি বিএনপি), বাচ্চু গাজী (সাংগঠনিক সম্পাদক), শাকিল আহমেদ কাওছার (সহ-সাংগঠনিক সম্পাদক), শামীম শুভ (সহ-সাংগঠনিক সম্পাদক), মো: বাকি বিল্লাহ (দপ্তর সম্পাদক), অর্থ সম্পাদক দুলাল মৃধা, আইটি সম্পাদক মাহবুবুল হক, আতাউর রহমান নাদিম কার্যনির্বাহী কমিটির সদস্য, মুনা আহমেদ (মহিলা বিষায়ক সম্পাদক বরিশাল বিভাগীয় ঐক্য ফোরাম যুক্তরাজ্য।
অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মোঃ নুরূল ইসলাম (ইটালী বিএনপি), নুরে আলম ছিদ্দীক (সেচ্ছাসেবক দল ঢাকা), মোঃ মাসুদ (যুবদল নেতা), ওমর ফারুক (যুবদল), অনিক সহ আরও বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য ফোরাম যুক্তরাজ্য শাখার অসংখ্য নেতাকর্মী।
গাজী সাইফুল 














