অমর একুশে বইমেলায় স্যানিটারি ন্যাপকিন নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় বাংলা একাডেমি দ্রুত ব্যবস্থা নিয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এক ফেসবুক পোস্টে জানান, বাংলা একাডেমি আগামীকাল (সোমবার) থেকে বইমেলা প্রাঙ্গণে মেয়েদের ওয়াশরুমের পাশে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন সরবরাহের ব্যবস্থা করবে।
সাম্প্রতিক ঘটনাকে বেদনাদায়ক উল্লেখ করে তিনি বলেন, সরকার ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো যেখানে নারীদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করছে, সেখানে বইমেলায় এ বিষয়টি নিয়ে আলোচনা হওয়া দুঃখজনক। যারা ক্ষোভ প্রকাশ করেছেন, তাদের বক্তব্যের সঙ্গে আমরা একমত।
এছাড়া বাংলা একাডেমি এ বিষয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করেছে এবং অন্যান্য বিষয়েও বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে বলে জানান ফারুকী।
নারীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ও জরুরি প্রয়োজনে সহায়তা করতে বইমেলায় এই উদ্যোগ প্রশংসিত হবে বলে আশা করা হচ্ছে।
নিউজ ডেস্ক 















