০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

লন্ডনে অনুষ্ঠিত হলো সাহিত্য-পত্রিকা ‘তৃতীয় বাংলা’র প্রকাশনা উৎসব

  • সাহিত্য ডেস্ক
  • প্রকাশিত : ০৩:৫১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • 166

শরতের সন্ধ্যাটি গতকাল আনন্দমুখর হয়ে উঠেছিল কবিতায়, গল্পে ও গানে।একদিকে কবি-কণ্ঠে চলছিল কবিতা পাঠ, অন্যদিকে পরিবেশিত হচ্ছিল গরম গরম সিঙাড়া, জিলাপি ও ধোঁয়া ওঠা চা। কবিদের কারো কণ্ঠে ভালবাসার কবিতা, কারো কণ্ঠে দ্রোহের কবিতা আর কারো কণ্ঠে উচ্চারিত হচ্ছিল দেশপ্রেমের কবিতা। লন্ডনের সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের কর্মীরা প্রিয় সহকর্মীদের সান্নিধ্যে এভাবেই গতকাল উপভোগ করল একটি প্রাণবন্ত সন্ধ্যা।

আয়োজনটি মূলত করা হয়েছিল সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাহিত্য-পত্রিকা ‘তৃতীয় বাংলা’র প্রকাশনা উপলক্ষ্যে। গতকাল প্রকাশিত হলো কাগজটির তৃতীয় সংখ্যা। এতে প্রবন্ধ, গল্প, ভ্রমণ কাহিনী, কবিতা, রম্য রচনা, অনুবাদ ও ছড়া মিলিয়ে সাতটি শাখায় তিপ্পান্নজন লেখকের লেখা স্থান পেয়েছে। কাগজটির সম্পাদনার দায়িত্বে রয়েছে দশ সদ্যস্যের একটি সম্পাদনা পরিষদ।

এ উপলক্ষ্যে পূর্ব লন্ডনের দর্পণ বুক ক্লাবে অনুষ্ঠিত হয় কাগজটির মোড়ক উন্মোচন, কবিতা পাঠ ও সঙ্গীতানুষ্ঠান। সংগঠনের সাধারণ সম্পাদক একেএম আবদুল্লাহর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি ময়নুর রহমান বাবুল। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং কবিতা পাঠ করেন রহমত আলি, মজিবুল হক মনি, ফারুক আহমেদ, আতাউর রহমান মিলাদ, মিল্টন রহমান, ইকবাল হাসান বুলবুল, একেএম আবদুল্লাহ, মোহাম্মদ ইকবাল, হেনা বেগম, স্মৃতি আজাদ, হাফসা ইসলাম, মোসাইদ খান, শামিম আহমেদ, সাফিয়া জাহির, শামছুল হক শাহ আলম, কামাল কাদের, সেবুল আহমেদ, মুহাম্মদ মুহিদ, নোমান আহমদ, মিছবাহ কামাল, আবুল কালাম, মরিয়ম চৌধুরী, সারওয়ার-ই আলম প্রমুখ। কবিতা পর্ব পরিচালনা করেন হেনা বেগম ও মোহাম্মদ ইকবাল। সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। “ওই ঝিনুক ফোটা সাগর বেলায়,আমার ইচ্ছে করে, আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায়, তোমার হাতটি ধরে”— জনপ্রিয় এ গানটি দিয়ে সঙ্গীত পর্ব শুরু করেন অনামিকা মিঠু। তাঁর সঙ্গে কণ্ঠ মেলান মজিবুল হক মনি, হেনা বেগম, স্মৃতি আজাদ ও হাফসা ইসলাম। স্মৃতি আজাদ গেয়ে শোনান “আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে”- রবীন্দ্র সঙ্গীতটি। মজিবুল হক মনি স্বরচিত একটি গান গেয়ে শোনান।

উল্লেখ্য সাহিত্য-পত্রিকা ‘তৃতীয় বাংলা ‘ ২০২২ সাল থেকে প্রকাশিত হচ্ছে। এ বছরের সংখ্যাটি প্রকাশিত হয়েছে অনার্য প্রকাশনীর সৌজন্যে। সাহিত্য ও সংস্কৃতিকর্মীদের সহযোগিতা পেলে কাগজটির প্রকাশনা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন পরিষদের সভাপতি।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

লন্ডনে অনুষ্ঠিত হলো সাহিত্য-পত্রিকা ‘তৃতীয় বাংলা’র প্রকাশনা উৎসব

প্রকাশিত : ০৩:৫১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪