০৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

কাব্যগ্রন্থ – শুকনো ফুলের ক্ষত


আমায় তোমার প্রয়োজন হোক
ভীষণ ব্যস্ততায়,
মন খারাপের দুপুর রাতে
কিংবা সন্ধ্যায়।
আমায় তোমার প্রয়োজন হোক
অফিস যাবার আগে,
প্রেম অভিমান ভালোবাসায়
যখনই যাও রেগে।
আমায় তোমার প্রয়োজন হোক
আকাশ যখন কাঁদে,
ভিজতে যাবো দুজন মিলে
একলা বাড়ির ছাদে।
আমায় তোমার প্রয়োজন হোক
নিত্য রাতের ঘুমে,
ক্লান্তির শেষে নির্জনতায়
শরীর যখন উমে।
আমায় তোমার প্রয়োজন হোক
এলানো তোমার চুলে,
বুক গোছানো চিরুনি হব
হাতের আঙুলে।….

জনপ্রিয়

কাব্যগ্রন্থ – শুকনো ফুলের ক্ষত

প্রকাশিত : ০৯:২৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

আমায় তোমার প্রয়োজন হোক
ভীষণ ব্যস্ততায়,
মন খারাপের দুপুর রাতে
কিংবা সন্ধ্যায়।
আমায় তোমার প্রয়োজন হোক
অফিস যাবার আগে,
প্রেম অভিমান ভালোবাসায়
যখনই যাও রেগে।
আমায় তোমার প্রয়োজন হোক
আকাশ যখন কাঁদে,
ভিজতে যাবো দুজন মিলে
একলা বাড়ির ছাদে।
আমায় তোমার প্রয়োজন হোক
নিত্য রাতের ঘুমে,
ক্লান্তির শেষে নির্জনতায়
শরীর যখন উমে।
আমায় তোমার প্রয়োজন হোক
এলানো তোমার চুলে,
বুক গোছানো চিরুনি হব
হাতের আঙুলে।….