ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন অধ্যাপক ও বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর উপদেষ্টা সভাপতি ড. মুনতাসীর মামুন বলেছেন, জাতীয় পার্টির নেতারা এমনকি রাশেদ খান মেনন থেকে শুরু করে হাসানুল হক ইনু প্রকাশ্যে নির্লজ্জভাবে বলছে যে, তাদের জিতিয়ে সংসদে নিতে হবে। এই ধরনের ভিক্ষুকের রাজনীতি একটি গণতান্ত্রিক সমাজে চলতে পারে না। আসন্ন সংসদ নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয় তবে এই ভিক্ষুকের রাজনীতির জন্যই প্রশ্নবিদ্ধ হবে।
তিনি গণতন্ত্রকে ধ্বংস করার দ্বায়টা শুধু জাপা,ইনু মেননদের উপর চাপিয়েছেন এখানেই আমার আপত্তি আছে। জাপা,ইনু মেননরা কেন আজকে ভিক্ষুক সেজে নির্বাচনে নিশ্চিত বিজয় দাবি করছেন? তারা বিগত ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের অভিজ্ঞতায় বুঝে নিয়েছেন নির্বাচনে জয় পেতে হলে ভিক্ষা চাওয়া ছাড়া কোন বিকল্প নেই।আর গণতন্ত্রকে রক্ষা করতে গিয়ে তাদের ভিক্ষার ঝুলি নিয়েই ঘুরতে হবে।তবে একারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবেনা নির্বাচনের থেকে সকল বিরোধীদলকে বাইরে রেখে কিংসপার্টি গঠন করে প্রধান বিরোধী দলের নেতাকর্মীদের কম্বোডীয়ার হুন সেনের মতো কারারুদ্ধ করে তামাশার নির্বাচনের আয়োজন করে ইতিমধ্যেই জাতীয় ও আন্তর্জাতিকভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে ফেলা হয়েছে। এখন খামাখা এই তামাশার নির্বাচনের প্রশ্নবিদ্ধ হওয়ার দায়টা জাপা,ইনু মেননকে না দিয়ে যার বা যাদের কারনে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে সেই সত্যটা উচ্চারণ করতে পারলেই জনাব মুনতাসির মামুন তার যোগ্যতা প্রমাণ করতে পারতেন।
নিজস্ব প্রতিবেদক 














