০৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

কবি আলী প্রয়াসের কবিতা : চলে যাব

ছবি: কবি আলী প্রয়াস

চলে যেতে চাই, কে আমাকে আটকে রাখে?
প্রান্তরের ঢেউ হয়ে নিঃসীম মেঘের নীলিমায়;
আমি তো বেঁধেছি আপন সত্তায় সহস্র জীবন,
পায়ের প্রতীতি নিয়ে পালাব স্বপ্নের সীমানায়।

ভুলে যাব মায়াজাল—সুপ্ত নীরব নিদ্রাকুসুম
ভুলে যাব জলশয্যা—ঘুমের ভেতর গুপ্তধ্বনি;
দেখব না স্বর্ণশোভা, প্রভাত পালকের গুঞ্জরণ
বিস্ময়ের বাঁকে বিহ্বল থাকুক যত সুপ্তখনি।

আমারও আছে কষ্টকীর্তন, মৌন ভেজা চোখ
আমারও আছে অজ্ঞাত আঁধারের গোপন শিস;
পুড়েছি প্রার্থনায়, ভেঙেছি পরিমিত সুন্দরে
প্রাত্যহিক প্রশ্রয়ে প্রতিক্ষণ সয়ে গেছি নীলবিষ।

চলে যাব দূর দেশে—বাসনাপীড়িত আলয়ে
থাকবো না অন্ধকারে, পারম্পর্যহীন প্রণয়ে।

ট্যাগ :
জনপ্রিয়

কবি আলী প্রয়াসের কবিতা : চলে যাব

প্রকাশিত : ১২:০১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩