০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
অতিথিদের উপস্থিতিতে পবিত্র আল-কোরআন হাদিয়া ও সম্মাননা প্রদান

সিলেটের কোম্পানীগঞ্জ সিইউজে-এর অভিষেক অনুষ্ঠিত

সাংবাদিকদের সংগঠন সিলেটের কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)-এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সোমবার (২৭ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় স্থানীয় ভোলাগঞ্জ সাদাপাথর রিসোর্টে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মোঃ নিজাম উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম এ এইচ শাহীন। বর্ণাঢ্য এ অভিষেক অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক, ব্যাংকার, শিক্ষক ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে সংগঠনের ঐক্য, পেশাগত সৌহার্দ্য ও দায়িত্ববোধকে আরও দৃঢ় করার আহ্বান জানান। পাশাপাশি বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করেন। তাঁরা আশা প্রকাশ করেন যে, কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) উপজেলার সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে।

দাতা সদস্য আহমেদ শাহ নেওয়াজ লিটন, সাপ্তাহিক হলি সিলেট-এর নির্বাহী সম্পাদক ও এটিএন বাংলা ইউকে প্রতিনিধি জহিরুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মান্নান, জেলা বিএনপির উপদেষ্টা হাজী সিকন্দর আলী, বাংলাদেশ কৃষি ব্যাংক কোম্পানীগঞ্জ শাখার ব্যবস্থাপক (এসপিও) এএফএম শাহিদুল ইসলাম, সিলেট জেলা এসইউজে সভাপতি কামরুল হাসান জুলহাস, সাধারণ সম্পাদক সৈয়দ আকরাম আল সাদ্দাম, অর্থ সম্পাদক সাজ্জাদ আহমেদ সাজু, দৈনিক মর্নিং পোস্ট-এর সম্পাদক ও প্রকাশক রাশেদুল ইসলাম, ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা আব্দুল মুখিত, হলি সিলেট-এর প্রতিনিধি শামসুদ্দিন আহমেদ, উপজেলা বিএনপি নেতা হাজী আব্দুল বাশার, এলাইচ আহমেদ, বশির আহমদ, সিইউজে উপদেষ্টা হাজী আলকাছ আলী,
বাংলাদেশ প্রেসক্লাব সিলেট জেলা শাখার সদস্য একে আজাদ,
শিক্ষক নেতা আবুল খায়ের মাস্টার, বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল আজাদুর রহমান, এছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইয়াসিন আলী, ইসমাইল আলী, মোহাম্মদ জালাল উদ্দিন, ও মোঃ সুনা মিয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের এক বিশেষ অংশে ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার এতিমখানার ১০ জন ছাত্রকে পবিত্র আল-কোরআন হাদিয়া দেওয়া হয়।

অনুষ্ঠানের এক বিশেষ অংশে ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার এতিমখানার ১০ জন ছাত্রকে পবিত্র আল-কোরআন হাদিয়া দেওয়া হয়। ছবি: সংগৃহীত

হাদিয়া প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— উসমান গনি, সজীব আহমেদ, আব্দুল্লাহ, ত্বাহা হুসাইন, আবু বক্কর, জুবায়ের আহমেদ, শরীফ আহমেদ, আখলাকুর রহমান, নূর মোহাম্মদ ও আবু বক্কর সিদ্দিক।

অনুষ্ঠান শেষে সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে উপস্থিত অতিথি ও সদস্যদের মধ্যে স্মারক ও সম্মাননা প্রদান করা হয়।

অভিষেক অনুষ্ঠানটি কোম্পানীগঞ্জের সাংবাদিক সমাজে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সাংবাদিকতার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

অতিথিদের উপস্থিতিতে পবিত্র আল-কোরআন হাদিয়া ও সম্মাননা প্রদান

সিলেটের কোম্পানীগঞ্জ সিইউজে-এর অভিষেক অনুষ্ঠিত

প্রকাশিত : ০৭:৫১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫