০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

যৌন হয়রানির অভিযোগের পর ঢাকায় নারী সাংবাদিকের রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে অনলাইন সংবাদমাধ্যম ঢাকা স্ট্রিম-এর গ্রাফিক্স ডিজাইনার স্বর্ণময়ী বিশ্বাস (২৬)-এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

ধানমন্ডি থানার ডিউটি অফিসার জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে, তবে ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

স্বর্ণময়ী বিশ্বাস সম্প্রতি কর্মক্ষেত্রে যৌন হয়রানির অভিযোগ দায়ের করেছিলেন বলে সহকর্মীরা জানিয়েছেন। অভিযোগে তিনি ঢাকা স্ট্রিমের একজন সিনিয়র কর্মকর্তার বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত আচরণের কথা উল্লেখ করেছিলেন। সহকর্মীদের দাবি, অভ্যন্তরীণ তদন্ত প্রক্রিয়া নিয়ে তিনি অসন্তুষ্ট ছিলেন।

এ বিষয়ে ঢাকা স্ট্রিমের পক্ষ থেকে এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন বলে জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ নির্ধারণে তদন্ত চলছে এবং কর্মক্ষেত্রের অভিযোগের বিষয়েও খতিয়ে দেখা হবে।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

যৌন হয়রানির অভিযোগের পর ঢাকায় নারী সাংবাদিকের রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

প্রকাশিত : ০৯:৪৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫