০৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ঈদুল আজহা ৭ জুন

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৬:৫৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • 153

ফাইল ছবি

বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৬ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এরই পরিপ্রেক্ষিতে আগামী ৭ জুন (শনিবার) দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

বুধবার (২৮ মে) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। সভা শেষে জানানো হয়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান ও বিভাগীয় কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্রের পাঠানো তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফলে, আগামী ১০ জিলহজ অনুযায়ী ৭ জুন (শনিবার) দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

অন্যদিকে, দুই পবিত্র মসজিদ কেন্দ্রিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ জানিয়েছে, সৌদি আরবে মঙ্গলবার (২৭ মে) চাঁদ দেখা যাওয়ায় ২৮ মে থেকে জিলহজ মাস শুরু হয়েছে। সে অনুযায়ী, ৯ জিলহজ তথা ৫ জুন আরাফাতের ময়দানে সমবেত হবেন হজযাত্রীরা এবং ৬ জুন সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে।

এদিকে, ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ সরকার সরকারি চাকরিজীবীদের জন্য টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে। এই ছুটি শুরু হবে ৫ জুন থেকে এবং শেষ হবে ১৪ জুন। ফলে এ সময়ে সব সরকারি অফিস-আদালত বন্ধ থাকবে।

এই দীর্ঘ ছুটি পরিবারের সঙ্গে ঈদ উদযাপন, ভ্রমণ ও আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটানোর জন্য বিশেষ সুযোগ এনে দিচ্ছে সরকারি কর্মচারীদের জন্য।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

ঈদুল আজহা ৭ জুন

প্রকাশিত : ০৬:৫৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫