১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

স্বাধীনতা পুরস্কার গ্রহণ করবেন না বদরুদ্দীন উমর

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৯:৪০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • 137

লেখক, গবেষক ও রাজনীতিক বদরুদ্দীন উমর স্বাধীনতা পুরস্কার গ্রহণ না করার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

বিবৃতিতে বদরুদ্দীন উমর বলেন, “১৯৭৩ সাল থেকে আমাকে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা থেকে পুরস্কার দেওয়া হয়েছে। আমি সেগুলোর কোনোটি গ্রহণ করিনি। এখন বর্তমান অন্তর্বর্তী সরকার আমাকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন। এ জন্য তাদের ধন্যবাদ। কিন্তু তাদের দেওয়া এই পুরস্কারও আমার পক্ষে গ্রহণ করা সম্ভব নয়।”

প্রসঙ্গত, স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯৭৭ সাল থেকে প্রতিবছর এটি প্রদান করা হয়।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

স্বাধীনতা পুরস্কার গ্রহণ করবেন না বদরুদ্দীন উমর

প্রকাশিত : ০৯:৪০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫