০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বিক্ষোভের নামে লুটপাট নিতান্তই ছোটলোকি : মাওলানা আজহারি

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৫:৫৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • 199

বিক্ষোভের নামে লুটপাটকে ‘নিতান্তই ছোটলোকি’ বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি।

মঙ্গলবার (৮ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি লিখেন, “বিক্ষোভের নামে লুটপাট নিতান্তই ছোটলোকি। যেসব অতি উৎসাহীরা এ গর্হিত কর্মকাণ্ডে জড়িয়েছে, এরা সুযোগের অভাবে সৎ। এরা যেকোনো ভালো উদ্যোগকে মন্দ পরিণতির দিকে নিয়ে যায়। কোনো একটি স্মার্ট মুভকে মুহূর্তেই পণ্ড করে দেয়। মূল ফোকাস থেকে সরে গিয়ে নির্বোধের মতো অপ্রাসঙ্গিক কাজে ব্যস্ত হয়ে পড়ে। মুমিনের আচরণ কখনোই এমন নয়। প্রতিবাদের প্রতিটি স্টেপ হতে হবে যৌক্তিক ও বুদ্ধিদীপ্ত।”

এর একদিন আগে, সোমবার (৭ এপ্রিল) নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি ঢাকায় ‘মার্চ ফর গাজা’ শিরোনামে একটি বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন। বার্তায় তিনি জানান, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, “আগামী ১২ এপ্রিল (শনিবার) শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউয়েতে গিয়ে এই মার্চটি শেষ হবে। ইনশাআল্লাহ আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব। আপনারাও দলে দলে যোগদান করুন।”

মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে এবং গাজাবাসীদের পক্ষে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মাওলানা আজহারি বলেন, “দল, মত, জাতি, পেশা নির্বিশেষে এই বিক্ষোভে অংশগ্রহণের জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।”

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

বিক্ষোভের নামে লুটপাট নিতান্তই ছোটলোকি : মাওলানা আজহারি

প্রকাশিত : ০৫:৫৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫