০৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

“এক বালতি সমবেদনা” – জামিনের প্রতিশ্রুতি দিয়ে ভাইরাল সাজ্জাদের স্ত্রী

চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) রাতে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে তাকে আটক করে তেজগাঁও থানা-পুলিশ।

সাজ্জাদের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ ১৭টি মামলা রয়েছে। জানুয়ারিতে ফেসবুক লাইভে এসে বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমানকে বিবস্ত্র করে পেটানোর হুমকি দেওয়ার পর পুলিশ তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছিল।

গ্রেপ্তারের পর তার স্ত্রী তামান্না শারমিনের এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তিনি বলেন, “আমরা বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব।” তিনি আরও দাবি করেন, ১০ থেকে ১২ দিনের মধ্যেই সাজ্জাদ জামিনে মুক্তি পাবেন।

এর আগে, ২০২৩ সালের ১৭ জুলাই চান্দগাঁও থানা-পুলিশ অস্ত্রসহ সাজ্জাদকে গ্রেপ্তার করলেও তিনি পরের মাসেই জামিনে মুক্তি পান। ডিসেম্বরে পুলিশ তাকে ধরতে গেলে গুলি ছুড়ে পালিয়ে যান সাজ্জাদ, এতে পাঁচজন আহত হন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা জানায়, সাজ্জাদকে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

জনপ্রিয়

“এক বালতি সমবেদনা” – জামিনের প্রতিশ্রুতি দিয়ে ভাইরাল সাজ্জাদের স্ত্রী

প্রকাশিত : ০৮:২৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫