১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

উপদেষ্টা মাহফুজের ফেসবুক পোস্ট ভাইরাল

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৮:১৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • 199

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম গণঅভ্যুত্থানে সবার ভূমিকার গুরুত্ব তুলে ধরে ফেসবুকে একটি পোস্ট করেছেন, যা দ্রুত ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৪টা ৩০ মিনিটে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে তিনি পোস্টটি করেন।

পোস্টে মাহফুজ লেখেন, “এ অভ্যুত্থান সবার। মাস্টারমাইন্ড ধারণাটি মিডিয়ার তৈরি, যা আমি শুরু থেকেই প্রত্যাখ্যান করেছি।” তিনি জানান, সিদ্ধান্ত নেওয়ার সময় বিভিন্ন স্টেকহোল্ডারের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল।

তিনি বলেন, “আমাদের মধ্যবর্তী অবস্থান ধরে রাখতে হবে। সবাইকে নিয়ে এগোতে হবে, তবে ষড়যন্ত্রকারীদের বাদ দিয়ে।” পাশাপাশি রাজনীতিতে নৈতিকতার গুরুত্ব উল্লেখ করে তিনি সতর্ক করেন, “স্যাবটাজ বা পেছন থেকে চুরি মারা অভ্যাস ক্ষতিকর।”

নিজের বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখপ্রকাশ করে তিনি বলেন, “আমরা ভারসাম্যপূর্ণ, বিভাজনবিরোধী অবস্থান গ্রহণের পক্ষে।”

গণ-অভ্যুত্থানের ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে মাহফুজ লেখেন, “আমাদের শত্রু শক্তিধর, মিত্র কম। একটু ছাড় দিয়ে মিত্রতা বাড়াতে হবে। ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রাখতে হবে।”

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

উপদেষ্টা মাহফুজের ফেসবুক পোস্ট ভাইরাল

প্রকাশিত : ০৮:১৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫