১২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগকে নিয়ে মধ্যবর্তী নির্বাচনের প্রস্তাব: শাহজাহান চৌধুরী

Screenshot

বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে একটি মধ্যবর্তী (মিডটার্ম) নির্বাচন আয়োজনের প্রস্তাব দেওয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজার-৪ আসনের বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী। কক্সবাজারে নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দলকে নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা। তার মতে, আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন অনুষ্ঠিত হলে সেটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে।

তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় এলে তিনি দলীয় ফোরামে মধ্যবর্তী নির্বাচনের বিষয়ে পরামর্শ দেবেন। তার দাবি, বিএনপি সবসময়ই সব রাজনৈতিক দলকে নিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন চেয়ে এসেছে। মুক্তিযুদ্ধের প্রশ্নে আওয়ামী লীগ ও বিএনপির অবস্থান একই বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের অনেক ভোটারের সঙ্গে তিনি ইতোমধ্যে কথা বলেছেন এবং নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করছেন। তার আশা, আওয়ামী লীগের ভোটারদের একটি বড় অংশ এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেবেন।

কক্সবাজার-৪ আসনটি দুটি উপজেলা নিয়ে গঠিত, যেখানে রয়েছে ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭১ হাজার ৮২৫ জন। নারী ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান।

এই আসনে বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামের প্রার্থী নূর আহমেদ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচনে নারী ভোটার, তরুণ ভোটার এবং আওয়ামী লীগ সমর্থকদের ভোট জয়-পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে কিছু ভোটার অভিযোগ করছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পরে আর রক্ষা করা হয় না।

এদিকে এখন পর্যন্ত কক্সবাজার-৪ আসনে নির্বাচনকে ঘিরে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। প্রার্থীদের শক্তি ও দুর্বলতা নিয়ে ভোটারদের মধ্যে আলোচনা চলছে। সামগ্রিকভাবে আসন্ন নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

উল্লেখ্য, কক্সবাজার-৪ আসনে এর আগে দুবার সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের বিতর্কিত নেতা আবদুর রহমান বদি। তার স্ত্রী শাহীন আক্তারও দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে আবদুর রহমান বদি কারাগারে রয়েছেন এবং তার স্ত্রী শাহীন আক্তার মালয়েশিয়ায় অবস্থান করছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনেরা।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগকে নিয়ে মধ্যবর্তী নির্বাচনের প্রস্তাব: শাহজাহান চৌধুরী

প্রকাশিত : ১০:০০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬