০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

নির্বাচনে অংশ নেবেন না উপদেষ্টা মাহফুজ আলম

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৬:১৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • 229

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও তিনি নির্বাচনে অংশ নেবেন না। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভাই ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম।

রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মাহবুব আলম জানান, মাহফুজ আলম বিব্রত অবস্থায় পড়েছেন। “মাহফুজ নির্বাচন করবেন না এবং মনোনয়নপত্রও জমা দেবেন না। মনে হয়, কেউ আবেগে পড়ে তার নামে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন,” তিনি বলেন।

মাহবুব আলম আরও জানান, ইসলামী সমমনা জোট থেকে এনসিপির হয়ে তিনি নিজেই নির্বাচন করবেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মাহফুজ ও মাহবুব আলম ছাড়া লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে আরও ১৪ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

নির্বাচনে অংশ নেবেন না উপদেষ্টা মাহফুজ আলম

প্রকাশিত : ০৬:১৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫