০২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর প্রথমবারের মতো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার দুপুরে তিনি রাজধানীর গুলশানে অবস্থিত দলীয় কার্যালয়ে উপস্থিত হন বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।

এর আগে গত ২৫ ডিসেম্বর স্বদেশে প্রত্যাবর্তন করেন তারেক রহমান। দেশে ফেরার পর থেকেই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তিনি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমে অংশ নিচ্ছেন। তবে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার ঘটনা এটিই প্রথম।

দলীয় নেতাদের মতে, তারেক রহমানের এই সফর বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে। বিশেষ করে আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

এদিকে, কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের উপস্থিতিকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা দেখা গেছে। অনেক নেতাকর্মী এ ঘটনাকে দলের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান

প্রকাশিত : ০৭:৪০:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫