০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
বিএনপি মহাসচিবের অভিযোগ— দেশের শত্রুরা সক্রিয় হয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টায় লিপ্ত, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে মিথ্যা প্রোপাগান্ডা

দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০২:২৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • 168

বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে এবং দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।

মির্জা ফখরুল বলেন, “আজকের যে রাজনৈতিক প্রেক্ষাপট, তা এক ধরনের অনিশ্চয়তা ও হতাশার মধ্যে পড়েছে। প্রত্যেকটি মানুষ এখন চিন্তা করছে— কী হবে, কী হতে পারে?”

তিনি আরও বলেন, “আমরা দেখছি, বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। যত সময় যাচ্ছে, দেশে একটা ‘এনার্কিক সিচুয়েশন’— অর্থাৎ নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা স্পষ্ট হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে, সামাজিক যোগাযোগমাধ্যমেও মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা ছড়িয়ে এই প্রক্রিয়াকে আরও উসকে দেওয়া হচ্ছে।”

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের জনগণ উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তিনি জাতীয় ঐক্যের মাধ্যমে এই সংকট মোকাবিলার আহ্বান জানান।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

বিএনপি মহাসচিবের অভিযোগ— দেশের শত্রুরা সক্রিয় হয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টায় লিপ্ত, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে মিথ্যা প্রোপাগান্ডা

দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০২:২৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫