রাজধানীর কাকরাইলে আজ এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশ গঠনের এক গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি হলেও রাজনীতিকদের মধ্যে ঐক্যের অভাব সে সম্ভাবনাকে ক্ষুণ্ণ করেছে।
তিনি বলেন, “চারদিকে যখন একটা অনৈক্যের সুর, তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি। রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলেছেন।”
দেশে চলমান অস্থিরতার প্রসঙ্গে তিনি আরও উল্লেখ করেন, নতুন প্রজন্ম—যাদের ‘জেন-জি’ হিসেবে অভিহিত করা হয়—তাদের চিন্তাভাবনা ও জীবনের দৃষ্টিভঙ্গি আগের প্রজন্ম থেকে সম্পূর্ণ ভিন্ন।
“জেন-জি’দের চিন্তা-ভাবনা এবং আমাদের চিন্তা-ভাবনার মধ্যে আকাশ-পাতাল তফাৎ। প্রজন্মের এই ব্যবধান অস্বীকার করার উপায় নেই,” বলেন তিনি।
নিউজ ডেস্ক 















