০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

বগুড়ায় সারজিস আলমের সভায় ককটেল হামলা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের উপস্থিতিতে বগুড়ার জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত একটি সমন্বয় সভায় ককটেল হামলার ঘটনা ঘটেছে। বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

সারজিস আলম জয়পুরহাটে একটি সভা শেষ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে পৌঁছান। সেখানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে সমন্বয় সভায় যোগ দেন তিনি। সভা চলাকালেই অডিটোরিয়ামের পেছনে করতোয়া নদীর পাশ থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর একটি বিস্ফোরিত হয় জেলা পরিষদ প্রাঙ্গণে, অন্যটি পড়ে থাকে অবিস্ফোরিত অবস্থায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে আইনশৃঙ্খলা বাহিনী। তারা অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আহত হয়নি বলে জানা গেছে।

পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে কাজ চলছে।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

বগুড়ায় সারজিস আলমের সভায় ককটেল হামলা

প্রকাশিত : ০৬:৫৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫