০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

প্রশাসনের কঠোর নিরাপত্তায় রেজাউল কবির পলের গণসংযোগ

কেরানীগঞ্জের বন্দ ডাকপাড়া মসজিদে শুক্রবার (১০ অক্টোবর) আসরের নামাজ ও দোয়ার মধ্য দিয়ে কেরানীগঞ্জ-৩ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতা রেজাউল কবির পলের গণসংযোগ কর্মসূচির সূচনা হয়।

কেরানীগঞ্জের বিভিন্ন থানা, গ্রাম ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা ক্রমে বন্দ ডাকপাড়া মসজিদের সামনে জড়ো হতে থাকেন। এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এর আগে জিনজিরা ঈদগাহ মাঠে গণসংযোগ করতে গেলে বিএনপির আরেক প্রতিপক্ষ গয়েশ্বর-নিপুণ প্যানেলের কর্মীরা প্রকাশ্যে সহিংসতা করে সভায় বাধা প্রদান করে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এ ধরনের ঘটনা ঘটছে বলে জানা গেছে।

গয়েশ্বর-নিপুণ প্যানেলের বিরুদ্ধে অভিযোগ

‘জুলাই বিপ্লব’-এর (৫ আগস্ট) পর থেকে গয়েশ্বর-নিপুণ প্যানেলের বিরুদ্ধে নানা অভিযোগ উঠছে। স্থানীয়দের দাবি, কদমতলী থেকে শুভাঢ্যা, কাঠুরিয়া, চুনকুটিয়া ও কালিগঞ্জ এলাকায় চাঁদাবাজি ও দখলদারিত্বের মাধ্যমে তারা প্রভাব বিস্তার করেছে।

আওয়ামী লীগের কিছু নেতার কাছ থেকেও তারা অর্থ আদায় করে তথাকথিত নিরাপত্তা দেওয়ার নামে বিতর্ক সৃষ্টি করেছে বলে অভিযোগ রয়েছে। কালিগঞ্জের গার্মেন্টস ব্যবসায়ীদের কাছ থেকেও চাঁদা আদায়ের ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলেও, তারা এসব বিষয়ে নির্লজ্জভাবে ‘ডোন্ট কেয়ার’ মনোভাব দেখাচ্ছে বলে স্থানীয়দের মন্তব্য।

অতীতে একাধিকবার পলের ওপর হামলার ঘটনায় আশঙ্কা থাকায় স্থানীয় নেতারা আগেই প্রশাসনকে কঠোর নিরাপত্তার অনুরোধ জানান। প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে র‍্যাবসহ বিভিন্ন সংস্থার সহায়তায় নিরাপত্তা নিশ্চিত করে। ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পলের গণসংযোগ সফলভাবে সম্পন্ন হয়।

মুহূর্তেই কদমতলী এলাকায় সমাবেশ জনসমুদ্রে রূপ নেয়।

অনুষ্ঠানে ‘জুলাই বিপ্লব’ ও অতীতের বিভিন্ন আন্দোলনে নিহত বিএনপি নেতা-কর্মীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায়ও দোয়া অনুষ্ঠিত হয়।

বক্তব্যে রেজাউল কবির পল বলেন,

“আমি শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আপোষহীন রাজনীতিতে বিশ্বাস করি। আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না।”

তিনি আরও বলেন, যদি জনগণ তাকে সুযোগ দেয়, তবে মাদক, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে এলাকার মানুষের পাশে থাকবেন।

কেরানীগঞ্জ-৩ আসনের বিভিন্ন সিনিয়র নেতা ও ওয়ার্ড পর্যায়ের কর্মীরা একযোগে রেজাউল কবির পলের প্রতি সমর্থন ঘোষণা করেন। প্রশাসনের সহযোগিতায় জনসমাবেশ সফল হওয়ায় তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং জনগণের সহমর্মিতা ও অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

প্রশাসনের কঠোর নিরাপত্তায় রেজাউল কবির পলের গণসংযোগ

প্রকাশিত : ০৪:২৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫