০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

পরিবার চালাতে হিমশিম, অথচ টিভি চ্যানেলের মালিক—সরকারের অস্বচ্ছ ভূমিকায় প্রশ্ন নুরের

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৮:০২:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • 153

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের নিয়ে সম্প্রতি একটি মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। গণমাধ্যমের লাইসেন্স প্রাপ্তি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এনসিপির যেসব নেতার নামে সম্প্রতি দুটি নতুন টেলিভিশন চ্যানেলের অনুমোদন দেওয়া হয়েছে, তারা নিজেদের পরিবার চালাতেই হিমশিম খাচ্ছেন।

সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নুরুল হক নুর বলেন, “শুনেছি এনসিপির নেতৃবৃন্দের নামে দুটি গণমাধ্যম অনুমোদন করা হয়েছে। যে দুইজনের নামে হয়েছে, তাদের আমি ভালোভাবে চিনি। তারা নিজের ফ্যামিলি নিয়ে চলতেই কষ্টে আছেন।”

তিনি বলেন, “আমি নিজে একটি দলের প্রধান, অথচ ৫ আগস্টের পরে যেখানে ছিলাম, আজও সেখানেই আছি। যাদের নামে মিডিয়ার অনুমোদন হয়েছে, তারা কেউ মেইনস্ট্রিম মিডিয়ায় ছিলেন না, বরং ছোট পত্রিকায় কাজ করেছেন। এত বড় মিডিয়া প্রতিষ্ঠার পেছনে হঠাৎ করে কারা বিনিয়োগ করছে বা কীভাবে হচ্ছে, তা সত্যিই বিস্ময়কর।”

নুরুল হক নুর সরকারের সমালোচনা করে বলেন, “এই ঘটনায় আবারও প্রমাণ হয়েছে, বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে অস্বচ্ছতা এবং পক্ষপাতমূলক মনোভাব স্পষ্ট। ওয়ান ইলেভেনের সময় দুর্নীতির বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেওয়া হয়েছিল, এই সরকার তেমন কিছুই করেনি। বরং আমরা দেখেছি আগের মতোই ভাগ-বাটোয়ারা, প্রতিষ্ঠান দখল, লোক বসানোর রাজনীতি চলছে।”

তিনি আরো বলেন, “৫ আগস্টের পর থেকে অনেক গণমাধ্যম একপক্ষীয়ভাবে দখল হয়ে গেছে। আমরা অন্তর্বর্তী সরকারের কাছ থেকে এমন কিছু প্রত্যাশা করিনি। যারা এই সরকারের দায়িত্বে আছেন, তাদের এসব অনিয়মের দায় নিতে হবে।”

উল্লেখ্য, সম্প্রতি অন্তর্বর্তী সরকার নতুন করে দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘নেক্সট টিভি’ এবং ‘লাইভ টিভি’-কে সম্প্রচারের অনুমোদন দিয়েছে। এর মধ্যে নেক্সট টিভির লাইসেন্স পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন। তিনি ২০২৪ সালের ডিসেম্বরে এনসিপিতে যোগ দেন এবং এর আগে তিনি একটি ইংরেজি দৈনিক পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

পরিবার চালাতে হিমশিম, অথচ টিভি চ্যানেলের মালিক—সরকারের অস্বচ্ছ ভূমিকায় প্রশ্ন নুরের

প্রকাশিত : ০৮:০২:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫