০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

নির্বাচন বিলম্বিত হলে দেশে আবার ফ্যাসিবাদের উৎপত্তি হবে: সালাহউদ্দিন আহমদ

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৬:৫৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • 190

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবিঃ সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে যদি নির্বাচন বিলম্বিত হয়, তবে আবারও ফ্যাসিবাদের জন্ম হবে।

রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী সমমনা জোটের সংগঠন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “নির্বাচনে অস্থিরতা সৃষ্টি, বিলম্বিত বা বানচাল করার জন্য একটি বিশেষ শক্তি কাজ করছে। আমাদের সন্দেহ, এর পেছনে একটি রাজনৈতিক দল সক্রিয়ভাবে কাজ করছে।”

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “বাংলাদেশের গণতন্ত্র আজ হুমকির মুখে। জনগণের ভোটাধিকার হরণ করে দেশে দীর্ঘস্থায়ী সংকট তৈরি করার অপচেষ্টা চলছে। যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে এবং নির্বাচন সঠিক সময়ে না হয়, তবে দেশে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে।”

আলোচনা সভায় জাতীয়তাবাদী সমমনা জোটের নেতারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

নির্বাচন বিলম্বিত হলে দেশে আবার ফ্যাসিবাদের উৎপত্তি হবে: সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত : ০৬:৫৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫