০৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

কালীগঞ্জে চাঞ্চল্য: যুবলীগ নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়ায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা

গাজীপুরের কালীগঞ্জে এলাকাবাসীর হাতে আটক হয়ে পুলিশের কাছে সোপর্দ হওয়ার পরও নাটকীয়ভাবে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপহরণ ও কোটি টাকা মুক্তিপণ দাবির মামলা করেছেন এক যুবলীগ নেতা। পরে সেই যুবলীগ নেতাকেই পুরনো মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

ঘটনাটি ঘটেছে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার জামালপুর ইউনিয়নে। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, জামালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নাজমুল হোসেন শেখ (৩৯) স্বৈরাচারী সরকারের আমলে চাঁদাবাজি ও দোকানপাটে অগ্নিসংযোগসহ নানা অপকর্মে জড়িত ছিলেন। হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন বলে অভিযোগ।

গত ১৭ জুন দুপুরে বাজারের কাছে নাজমুলকে দেখতে পেয়ে এলাকাবাসী ধরে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। এ ঘটনার ভিডিও ফুটেজ ইতোমধ্যে এলাকায় ছড়িয়ে পড়েছে।

কিন্তু পুলিশ হেফাজতে থাকা অবস্থাতেই নাজমুল শেখ অপহরণ ও এক কোটি টাকা মুক্তিপণ দাবির অভিযোগ এনে মামলা করেন। মামলায় আসামি করা হয় বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত দুই স্থানীয় নেতা মোঃ শরীফুল ইসলাম তুহিন ও মোঃ আবুল হোসেন প্রিন্সকে। তারা দুজনেই ঘটনার দিন নাজমুলকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার কাজে ছিলেন বলে জানা গেছে।

এরপরই নাটকীয় মোড় নেয় ঘটনা। যিনি বাদী, সেই নাজমুল শেখকেই পেট্রোল বোমা নিক্ষেপের পুরনো মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ। এ ঘটনায় এলাকায় নানা গুঞ্জন চলছে। কেউ বলছেন এটি ‘রাজনৈতিক ফাঁদ’, আবার কেউ দেখছেন রাজনৈতিক দ্বন্দ্বের রেশ।

স্থানীয়রা বলছেন, পূর্ব শত্রুতার জেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অনেকেই জানান, নাজমুল শেখকে এলাকাবাসী পুলিশে সোপর্দ করেছিল, কোনো অপহরণ বা মুক্তিপণ দাবির ঘটনা ঘটেনি।

এ বিষয়ে কথা বলতে কালীগঞ্জ থানার ওসির সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে কথা বলার আগ্রহ প্রকাশ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদ রানা শামিমের মোবাইল নম্বরও বন্ধ পাওয়া গেছে।

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

জনপ্রিয়

প্রকাশিত : ০৬:৫৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫