১১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

১/১১–এর মতো মিডিয়া ট্রায়ালের চেষ্টা চলছে বিএনপির বিরুদ্ধে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, ওয়ান ইলেভেনের (১/১১) মতো বিএনপির বিরুদ্ধে আবারও মিডিয়া ট্রায়ালের চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, জনগণ, গণতন্ত্র ও দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল, তা আবারও নতুন করে গড়ে তোলা হচ্ছে।

সোমবার রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, “বিএনপিকে যখনই জনগণের ব্যাপক সমর্থন পাওয়ার সম্ভাবনা দেখা যায়, তখনই দলটিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়। আজ সকালেও কিছু সংবাদপত্রে বিভ্রান্তিকর তথ্য প্রকাশিত হয়েছে, যা প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একটি মহল পরিকল্পিতভাবে বিএনপি ও জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”

তারেক রহমান বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্টদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, তবে বর্তমান পরিস্থিতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিএনপির নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের সামনে যুক্তিতর্কের মাধ্যমে উপস্থাপন করতে হবে।”

তিনি আরও বলেন, “নতুন ভোটারদের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে হবে। বিএনপি যখনই দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, শিল্পসহ প্রতিটি খাতে উল্লেখযোগ্য উন্নয়ন করেছে। আমাদের অর্জনগুলো জনগণের সামনে সঠিকভাবে উপস্থাপন করা দরকার।”

দুর্নীতি দমন নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করে তারেক রহমান বলেন, “আমরা দুর্নীতি দমনের জন্য স্বাধীন দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠনের পদক্ষেপ নিয়েছিলাম। আমাদের সদিচ্ছার কারণেই আজ থেকে আড়াই বছর আগে ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছি।”

বিগত আন্দোলনে অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকার প্রশংসা করে তারেক রহমান বলেন, “আপনারা যে সংগ্রাম করেছেন, তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। তবে সামনে আরও বড় চ্যালেঞ্জ আসছে। ষড়যন্ত্র মোকাবিলায় আপনাদের আরও বেশি সক্রিয় হতে হবে।”

তিনি বলেন, “জনগণের জন্য একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। সংসদের মাধ্যমে জবাবদিহিতার সরকারই প্রকৃত উন্নয়ন করতে পারে। বিএনপি জনগণের ভোটাধিকার রক্ষার আন্দোলনে অটল রয়েছে এবং থাকবে।”

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

১/১১–এর মতো মিডিয়া ট্রায়ালের চেষ্টা চলছে বিএনপির বিরুদ্ধে: তারেক রহমান

প্রকাশিত : ০৮:২১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫