বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আয়োজিত আগামীকাল (৯ মার্চ ২০২৫) অনুষ্ঠিতব্য ইফতার মাহফিল অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিএনপি’র মিডিয়া সেল থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৃষ্ট অসুবিধার জন্য দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ আলমগীর পাভেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত দলীয় এই ইফতার মাহফিল স্থগিত করা হয়েছে এবং ভবিষ্যতে এ বিষয়ে নতুন তারিখ জানানো হবে।
উল্লেখ্য, বিএনপির এ ইফতার মাহফিলে দলের সিনিয়র নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশ নেওয়ার কথা ছিল।
নিউজ ডেস্ক 

























