০৪:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

জনগণের নির্বাচিত সরকারই পারে দেশের প্রয়োজনীয় সংস্কার করতে – মেজর হাফিজ উদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্র পরিচালনা করা অত্যন্ত কঠিন কাজ, যা সঠিকভাবে করতে হলে অবশ্যই একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন। জনগণের নির্বাচিত সরকারই পারে দেশের প্রয়োজনীয় সংস্কার করতে। তাই চলতি বছরের মধ্যেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা নগরীর শহিদ হাদিস পার্কে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। খুলনা জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

মেজর হাফিজ উদ্দিন বলেন, “এই সরকার অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ। অন্তর্বর্তী সরকারের অনেকেই বিগত শেখ হাসিনা সরকারের সহযোগী ছিলেন এবং তারা সরকার পরিচালনায় অদক্ষ। তাই সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে।”

সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা এবং সদস্য সচিব শফিকুল আলম তুহিন।

সমাবেশের সভাপতিত্ব করেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মোমরেজুল ইসলাম।

বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলন অব্যাহত থাকবে। অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

সমাবেশে খুলনা জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

জনগণের নির্বাচিত সরকারই পারে দেশের প্রয়োজনীয় সংস্কার করতে – মেজর হাফিজ উদ্দিন

প্রকাশিত : ০৯:২৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫