০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে আহত সাংবাদিক জাভেদ আক্তারের খোঁজ নিলেন তারেক রহমান

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৯:৫৫:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • 81

সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে হামলায় আহত এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাভেদ আক্তারের চিকিৎসার খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) রাতে রাজধানীর কাকরাইলস্থ ইসলামি ব্যাংক হাসপাতালে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম তারেক রহমানের পক্ষ থেকে আহত সাংবাদিককে দেখতে যান।

এসময় তারেক রহমান মুঠোফোনে জাভেদ আক্তারের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজ-খবর নেন। তিনি হামলার বিস্তারিত বিবরণ শুনে দুঃখ প্রকাশ করেন এবং এই ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি, জাভেদ আক্তারের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন তিনি।

ডা. রফিকুল ইসলাম সংশ্লিষ্টদের দ্রুত ও সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) আবদুস সাত্তার পাটোয়ারী ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

উল্লেখ্য, তিন দশক আগে পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার হাইকোর্টের রায়ের পর সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের হামলায় এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাভেদ আক্তারসহ কয়েকজন সাংবাদিক আহত হন।

ঘটনার পরপরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাদের আহতদের পাশে দাঁড়াতে নির্দেশ দেন। একইসঙ্গে, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদককে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে আহত সাংবাদিক জাভেদ আক্তারের খোঁজ নিলেন তারেক রহমান

প্রকাশিত : ০৯:৫৫:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫