০৪:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

নরসিংদী জেলা বিএনপির প্রবীণ নেতা আলহাজ্ব সুলতান উদ্দিন মোল্লার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নরসিংদী জেলা বিএনপির প্রবীণ নেতা আলহাজ্ব সুলতান উদ্দিন মোল্লার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল। ছবি: সংগৃহীত

নরসিংদী জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, বর্তমান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শিবপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সুলতান উদ্দিন মোল্লার মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) শিবপুর উপজেলার ধানুয়া কলেজ সংলগ্ন মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, সদস্য সচিব মনজুর এলাহী, শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার।

সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার। এছাড়া বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও মরহুমের পুত্র আকরামুল হাসান মিন্টু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিবপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ফারুক উদ্দীন ভূঞা, নরসিংদী জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আবদুল বাছেদ ভূঁইয়া, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, সেচ্ছাসেবক দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার আশরাফুল হাসান মানিকসহ দলীয় নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা আলহাজ্ব সুলতান উদ্দিন মোল্লার রাজনৈতিক জীবন, দলের প্রতি তার অবদান ও কর্মনিষ্ঠা নিয়ে স্মৃতিচারণ করেন। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

নরসিংদী জেলা বিএনপির প্রবীণ নেতা আলহাজ্ব সুলতান উদ্দিন মোল্লার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত : ০৭:৪০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫