০৫:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল আয়োজন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে ও ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে কেন্দ্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় বনানী কবরস্থানে মরহুম আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত ও কোরআন তিলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এ সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ কেন্দ্রীয়, মহানগর এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়।

এছাড়া বাদ আসর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আরেকটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ভার্চ্যুয়াল মাধ্যমে দোয়া মাহফিলে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

এদিকে যুক্তরাজ্যের লন্ডন বিএনপিও আরাফাত রহমান কোকোর জন্য বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে। স্থানীয় সময় অনুযায়ী বাদ আসর ব্রিক লেন জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন শায়রুল কবির খান।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরে চিকিৎসাধীন অবস্থায় আরাফাত রহমান কোকো ইন্তেকাল করেন। বিএনপি এবং তার পরিবারের পক্ষ থেকে মরহুমের জন্য দেশ-বিদেশের দলীয় নেতাকর্মীসহ সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল আয়োজন

প্রকাশিত : ০৮:০৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫