০৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান: তারেক রহমানের নির্দেশে আহত ছাত্র ও শ্রমজীবীদের চিকিৎসা সেবা প্রদান

চিকিৎসা সেবা প্রদান করছেন ড্যাব-এর সিনিয়র চিকিৎসক ও বিশিষ্ট অর্থপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ। ছবি: সংগৃহীত

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুরুতর আহত মো. আনোয়ারুল আজিম ও সুমন হাওলাদারকে বিশেষ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই চিকিৎসা সেবা বাস্তবায়ন করেছে “ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)”।

গতকাল সোমবার (২০ জানুয়ারি) ড্যাব-এর সিনিয়র চিকিৎসক ও বিশিষ্ট অর্থপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর নেতৃত্বে রাজধানীতে তাদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় বিএনপির ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মশিউর রহমান মহান উপস্থিত ছিলেন।

আহত আনোয়ারুল আজিম গত বছরের ৪ আগস্ট রামপুরায় এবং গাড়ির চালক সুমন হাওলাদার ১৯ জুলাই রামপুরায় ছাত্র-জনতার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গু*লিতে আহত হন। তারা দীর্ঘদিন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিএনপির পক্ষ থেকে তাদের উন্নত চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে তাদের আশ্বস্ত করা হয়। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় বিএনপির এই ভূমিকা ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। আহতরা তাদের চিকিৎসা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

জনপ্রিয়

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান: তারেক রহমানের নির্দেশে আহত ছাত্র ও শ্রমজীবীদের চিকিৎসা সেবা প্রদান

প্রকাশিত : ০৮:৩৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫