০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

বিএনপিকে সংগঠিত করে দেশ মেরামত করতে হবে: তারেক রহমান

ছবিঃ ফাইল ফটো

বিএনপিকে সংগঠিত করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সঠিক পথে পরিচালিত করার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, “গুম-খুন এবং নির্যাতনের মুখেও বিএনপি এখনো টিকে আছে। আমাদের এখন দলের ভেতরে মেধাবী ও পরিশ্রমীদের সামনে আনতে হবে এবং সবাইকে সংগঠিত হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।”

সোমবার (২০ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে তিনি নিজেও তার সদস্যপদ নবায়ন করেন।

তারেক রহমান বলেন, “আজকের দিনটি আমাদের জন্য আনন্দের। কারণ, বিএনপির লাখো নেতাকর্মী নির্যাতনের মুখোমুখি হয়েও দল ছেড়ে যায়নি। এটাই আমাদের দলের শক্তি। আমাদের শত-শত নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন, তবু বিএনপি টিকে আছে এবং দেশের স্বার্থে কাজ চালিয়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “সম্প্রতি একটি ঝড় পুরো দেশের ওপর দিয়ে গেছে। এই ঝড় শুধু দেশকেই নয়, দেশের প্রতিটি সেক্টরকেও লণ্ডভণ্ড করে দিয়েছে। রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের গুম-খুন করা হয়েছে, কিন্তু আমরা বিশ্বাস করি, আমাদের ঐক্যই দেশকে নতুন করে গড়ার পথ দেখাবে।”

তারেক রহমান আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “বিএনপিকে আরও সংগঠিত করে আমাদের দেশ মেরামতের কাজ শুরু করতে হবে। গণতন্ত্র ও দেশের অগ্রগতির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন এবং তারা তারেক রহমানের বক্তব্যকে দলের পুনর্গঠনের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

বিএনপিকে সংগঠিত করে দেশ মেরামত করতে হবে: তারেক রহমান

প্রকাশিত : ০৯:৫২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫