০৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সিসিইউতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে বুকে ব্যথা অনুভবের পর রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক কায়সার নুসরুল্লাহ খানের তত্ত্বাবধানে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

সোমবার (২০ জানুয়ারি) তার একান্ত সহকারী মির্জা হায়দার আলী গণমাধ্যমকে জানান, “বাবর সাহেবকে ডাক্তাররা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। সকালে তার ইকো কার্ডিওগ্রামসহ বিভিন্ন পরীক্ষা করা হয়েছে।”

জানা গেছে, রোববার (১৯ জানুয়ারি) সকালে গুলশানের বাসায় বুকে ব্যথা অনুভব করলে দ্রুত তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সোমবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে গিয়ে বাবরের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকে খোঁজ-খবর নেন।

উল্লেখ্য, বিভিন্ন মামলায় দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর সব মামলায় খালাস পেয়ে গত ১৬ জানুয়ারি কারামুক্ত হন লুৎফুজ্জামান বাবর। কারামুক্তির কয়েকদিনের মধ্যেই তার শারীরিক অবস্থা অবনতির কারণে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা তার ঘনিষ্ঠদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

জনপ্রিয়

সিসিইউতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর

প্রকাশিত : ০৯:৩৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫