০৯:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
রাষ্ট্রকে মেরামত ও পুনর্গঠন করতে হলে ৩১ দফা বাস্তবায়ন ধাপে ধাপে করতে হবে

জনগণের ভোটে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে—আকরামুল হাসান

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান। ছবি: সংগৃহীত

আগামীতে একটি নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে জনগণের ভোটে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে বলে মন্তব্য করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু।

গত রবিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় নরসিংদীর শিবপুর উপজেলা সদরে সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শিবপুর উপজেলা বিএনপির উদ্যোগে ৫৩তম বিজয় দিবস উপলক্ষ্যে  বিএনপি কর্তৃক ঘোষিত ৩১ দফার আলোকে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাষ্ট্র মেরামতে ঘোষিত ৩১ দফা শুধু কথার কথা নয়; এর বাস্তবায়ন চায় বিএনপি। সভায় ৩১ দফার বিস্তারিত বর্ননার পাশাপাশি বিএনপি ঘোষিত দফাগুলি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

তিনি আরও বলেন, রাজনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকরা তারেক রহমানের বক্তব্যের পর বিএনপি ঘোষিত ৩১ দফা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। বাংলাদেশের জনগণ গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে রাষ্ট্র গড়ে তুলেছিল, সেই রাষ্ট্রের মালিকানা তাদের হাতে নেই। পতিত শেখ হাসিনা সরকার বাংলাদেশ রাষ্ট্রকাঠামোকে ভেঙে চুরমার করে ফেলেছে। এই রাষ্ট্রকে মেরামত ও পুনর্গঠন করতে হলে ৩১ দফা বাস্তবায়ন ধাপে ধাপে করতে হবে।

আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস বিকাবদার কালা মিয়া। আরো বক্তব্য রাখেন শিবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাকসুদ খান, সাবেক জিএস নুরুল আমিন রিকাবদার জাহান, শিবপুর পৌর বিএনপির সভাপতি মাহমুদুল হাসান বাবুল মৈশান ও উপজেলা যুব দলের সহ-সভাপতি রানা মৈশান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বাঘাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা তরুণ মৃধা প্রমুখ।

আলোচনা সভা শেষে সংগীত সন্ধ্যা অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী ইথুন বাবু ও মৌসুমী চৌধুরী সহ জাতীয় ও স্থানীয় শিল্পীগণ। স্থানীয় এলাকাবাসীর পাশাপাশি দেড় যুগ পর এমন আয়োজনের সুযোগে উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরাও।

জনপ্রিয়

রাষ্ট্রকে মেরামত ও পুনর্গঠন করতে হলে ৩১ দফা বাস্তবায়ন ধাপে ধাপে করতে হবে

জনগণের ভোটে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে—আকরামুল হাসান

প্রকাশিত : ০৭:০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫