০৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা

প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নোতকর্মীদের শ্রদ্ধা। ছবি: দেশবার্তা

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তারা শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেন।

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, কেন্দ্রীয় নেতা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৯৭৫ সালের এইদিনে দেশপ্রেমে বলীয়ান হয়ে সিপাহি-জনতা রাজপথে নেমে এসেছিল জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও হারানো গণতন্ত্র পুনরুজ্জীবনের অভূতপূর্ব অঙ্গীকার নিয়ে। সিপাহি-জনতা ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব দেয়।

দিনটি উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বাণীতে বলেছেন, ৭ নভেম্বর জাতীয় জীবনের এক ঐতিহাসিক অবিস্মরণীয় দিন। ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমে বলীয়ান হয়ে সিপাহি-জনতা রাজপথে নেমে এসেছিল জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও হারানো গণতন্ত্র পুনরুজ্জীবনের অভূতপূর্ব অঙ্গীকার নিয়ে। তাই ৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব অত্যন্ত তাৎপর্যমণ্ডিত।

জনপ্রিয়

প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা

প্রকাশিত : ১২:৪৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪