০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

কেন্দ্রীয় নির্দেশনা অমান্য, বিএনপির আরেক নেতাকে শোকজ

  • ডেস্ক নিউজ
  • প্রকাশিত : ১১:২৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
  • 137

দলের কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করায় নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্যসচিব দাউদার মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি। ২৪ ঘণ্টার মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত শোকজে বলা হয়, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্যসচিব দাউদার মাহমুদের বিরুদ্ধে দলের কেন্দ্রীয় নির্দেশনা লঙ্ঘন করে নিজ এলাকায় মোটরসাইকেলে শোভাযাত্রা করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ কারণে দলের পক্ষ থেকে তাঁকে দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে এর লিখিত জবাব ঢাকার নয়াপন্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ১ সেপ্টেম্বর চট্টগ্রামের শীর্ষ বিএনপি নেতাদের তদারকিতে আলোচিত ব্যবসায়ী এস আলম গ্রুপের মালিকানাধীন ১৪টি বিলাসবহুল গাড়ি একটি ওয়্যারহাউজ থেকে একে একে অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়ার ঘটনায় জড়িত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলো দলটি।

উল্লেখ্য, ৮ সেপ্টেম্বর দেশের চলমান পরিস্থিতিতে দলীয় নেতা–কর্মীদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছিল বিএনপি। যেখানে মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহন নিয়ে শোভাযাত্রা পরিহার করার নির্দেশ দেওয়া হয়।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

কেন্দ্রীয় নির্দেশনা অমান্য, বিএনপির আরেক নেতাকে শোকজ

প্রকাশিত : ১১:২৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪