০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। 

মঙ্গলবার (২৭আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এক চিঠিতে স্থগিতের এ নির্দেশনা দেয়।

চিঠিতে বলা হয়, উল্লিখিত ব্যক্তি ও তাঁর ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেই হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখা এবং তাঁদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহার ৩০ দিনের জন্য বন্ধ করার নির্দেশনা দেওয়া হলো।

ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিতের চিঠিতে তাঁর মা–বাবার নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তাঁর জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং জন্ম তারিখও উল্লেখ করা হয়েছে। লেনদেন স্থগিতের পাশাপাশি সব ব্যাংক হিসাবের সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী প্রভৃতি তথ্য বিএফআইইউর কাছে পাঠাতে বলা হয়েছে।

ছাত্র আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর ওবায়দুল কাদেরকে জনসমক্ষে দেখা যায়নি।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিত

প্রকাশিত : ১১:০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪