০৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সরকার নিজেদের অপকর্ম আড়াল করতেই জামায়াত নিষিদ্ধের ষড়যন্ত্র

  • ডেস্ক নিউজ
  • প্রকাশিত : ০৪:৩০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
  • 171

সরকার নিজেদের অপকর্ম আড়াল করার জন্য মিথ্যা অপবাদ দিয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম।

বৃহস্পতিবার (০১ আগস্ট) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম এসব কথা বলেন।

তিনি বলেছেন, জামায়াত তার সব কর্মসূচি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে অব্যাহত রাখবে। সরকারের এই সিদ্ধান্ত দেশের জনগণ নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং শান্তিপূর্ণভাবে মোকাবিলা করবে।

জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের কথা উল্লেখ করে এ টি এম মা’ছুম বলেন, কোনো দলকে সরকারি ফরমানে নিষিদ্ধ ঘোষণা করলেই নিষিদ্ধ হয়ে যায় না। যে দলের সঙ্গে কোটি কোটি মানুষের সম্পৃক্ততা, সে দল কোনো সরকারি ফরমানে নিষিদ্ধ হয়ে যেতে পারে না।

জনপ্রিয়

সরকার নিজেদের অপকর্ম আড়াল করতেই জামায়াত নিষিদ্ধের ষড়যন্ত্র

প্রকাশিত : ০৪:৩০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪