০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

চট্টগ্রাম মহানগর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

বিএনপি নেতা এরশাদুল্লাহকে আহ্বায়ক ও সাবেক ছাত্রদল নেতা নাজিমুর রহমানকে সদস্যসচিব করে চট্টগ্রাম মহানগর বিএনপির দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রবিবার (৭ জুলাই) এ কমিটি ঘোষণার কথা জানানো হয়।

কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

কমিটির নেতৃবৃন্দকে দ্রুততম সময়ে নগরের থানা ও ওয়ার্ড কমিটি পুনর্গঠনের নির্দেশনা দেয় কেন্দ্র। কিন্তু কয়েক দফা উদ্যোগ নিলেও তা সম্ভব হয়নি।

পরে ২০২১ সালের অক্টোবরে পুনর্গঠন প্রক্রিয়ার শেষ পর্যায়ে এসে কেন্দ্রের নির্দেশে তা স্থগিত করা হয়।

এর আগে ১৩ জুন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছিল। সর্বশেষ ২০২০ সালের ২৩ ডিসেম্বর ডা. শাহাদত হোসেনকে আহ্বায়ক ও আবুল হাশেম বক্করকে সদস্য সচিব করে ৩৯ সদস্যের চট্টগ্রাম মহানগর কমিটি গঠন করা হয়।

ট্যাগ :
জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

চট্টগ্রাম মহানগর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রকাশিত : ০৫:১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪