১২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

আসন্ন গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দেশি-বিদেশি ৫৫ হাজারের বেশি পর্যবেক্ষক

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ১০:০৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • 304

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দেশি ও বিদেশি মিলিয়ে বিপুল সংখ্যক পর্যবেক্ষক নিয়োজিত থাকবেন। নির্বাচনে দেশি পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন ৫৫ হাজার ৪৫৪ জন এবং বিদেশ থেকে আসবেন প্রায় ৫০০ জন সাংবাদিক ও পর্যবেক্ষক।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ভোট সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠানে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। পরে সন্ধ্যায় নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, নির্বাচনে দেশীয়ভাবে নিবন্ধিত ৮১টি সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক মাঠে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণে প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক বাংলাদেশে আসবেন।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে এবং পর্যবেক্ষকদের উপস্থিতি নির্বাচনী স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

আসন্ন গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দেশি-বিদেশি ৫৫ হাজারের বেশি পর্যবেক্ষক

প্রকাশিত : ১০:০৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬