০৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

জার্মানি থেকে আসছে খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৭:৪৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • 264

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য নিতে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি নতুন এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে। শুক্রবার (৫ ডিসেম্বর) কাতার দূতাবাস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দূতাবাস জানায়, জার্মানভিত্তিক এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার বিকেল ৫টায় ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। যদিও অ্যাম্বুলেন্সটি জার্মানির একটি কোম্পানির, তবে ভাড়া, সমন্বয় ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পুরোপুরি কাতার সরকারই গ্রহণ করেছে।

এর আগে লন্ডনে নেওয়ার উদ্দেশ্যে কাতার সরকারের ব্যবস্থাপনায় একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছেছিল। তবে সেটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ায় খালেদা জিয়াকে সেই বিমানে নেওয়া সম্ভব হয়নি। পরে বিকল্প ব্যবস্থা হিসেবে জার্মানি থেকে নতুন এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

জনপ্রিয়

জার্মানি থেকে আসছে খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স

প্রকাশিত : ০৭:৪৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫