০৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

এভারকেয়ারে সিসিইউতে খালেদা জিয়া, লন্ডনে চিকিৎসার সকল আয়োজন সম্পন্ন

বিএনপি চেয়ারপারসন ও দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বাইরে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে বিদেশে স্থানান্তর করা ছাড়া আর কোনো বিকল্প নেই। তিনি আরও জানান, আজ (৪ ডিসেম্বর) মধ্যরাতের পর অথবা আগামীকাল সকালে কাতার এয়ারওয়েজের বিশেষ মেডিকেল ফ্লাইটে তাকে লন্ডনে নেওয়া হবে। সঙ্গে দেশ-বিদেশের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকও থাকবেন।

ডা. জাহিদ হোসেন দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন এবং তারেক রহমান, জিয়া পরিবারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। বিভিন্ন বিদেশি দূতাবাসের সহযোগিতার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

এদিকে বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার সার্বিক প্রস্তুতি নিতে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় আসছেন। লন্ডনে চিকিৎসাব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ ধাপগুলোর বেশ কয়েকটি আগেই সম্পন্ন হয়েছে।

গত ২৩ নভেম্বর শ্বাসকষ্টের কারণে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তার শারীরিক অবস্থা এখন “খুব ক্রিটিক্যাল কন্ডিশন”-এ রয়েছে।

৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতা ও নিউমোনিয়াসহ নানা গুরুতর রোগে ভুগছেন। অবস্থার অবনতি হওয়ায় দ্রুত বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

জনপ্রিয়

এভারকেয়ারে সিসিইউতে খালেদা জিয়া, লন্ডনে চিকিৎসার সকল আয়োজন সম্পন্ন

প্রকাশিত : ০৯:৪৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫