০৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গাজায় চলমান গণহত্যা ও মধ্যপ্রাচ্যে ইসরায়েলি হামলা প্রবাসী বাংলাদেশিদের জীবন ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় প্রবাসীদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তারেক রহমান

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৮:২০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • 353

ছবিঃ ফাইল ফটো

মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে চলমান অস্থিরতা এবং ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলার প্রেক্ষাপটে ওইসব অঞ্চলে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই উদ্বেগের কথা জানান। সেখানে তিনি বলেন, “অনেক বাংলাদেশি মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বসবাস ও কাজ করেন। বর্তমান ইসরায়েলি সরকার পুরো অঞ্চলটিকে এক গভীর সংকটে ঠেলে দিচ্ছে দেখে আমি তাদের এবং তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।”

ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, “বিশ্বজুড়ে বাংলাদেশিরা সবসময়ই সহিংস ঔপনিবেশিক দমন-পীড়ন ও অস্তিত্ব মুছে ফেলার বিরুদ্ধে আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে এবং গর্বের সঙ্গে তা অব্যাহত রেখেছে।”

তারেক রহমান বলেন, সাম্প্রতিক খবরে জানা গেছে, দখলকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের পরিকল্পনা করা হচ্ছে, যা ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে কার্যত অসম্ভব করে তুলবে। তিনি এই পরিকল্পনাকে ‘হৃদয়বিদারক’ বলে আখ্যায়িত করেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ফিলিস্তিনি জনগণের ওপর চলমান দমন-পীড়ন সম্পর্কে তারেক রহমান বলেন, “এটি নিছক গণহত্যা নয়, বরং ফিলিস্তিনিদের পরিকল্পিত জাতিগত নিধন। এটি ঘৃণ্য।”

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “তারা যেন ইসরায়েল সরকারের বসতি স্থাপনের পরিকল্পনার নিন্দা জানায় এবং এ বিষয়ে যথাযথ চাপ সৃষ্টি করে।”

এ ছাড়া গাজায় ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে অভিহিত করে তিনি বলেন, “আন্তর্জাতিক বিচার আদালত যেন গাজায় ইসরায়েলি সরকারের স্পষ্ট গণহত্যার বিষয়ে তাদের রায় ঘোষণায় আর দেরি না করে।”

জনপ্রিয়

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গাজায় চলমান গণহত্যা ও মধ্যপ্রাচ্যে ইসরায়েলি হামলা প্রবাসী বাংলাদেশিদের জীবন ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় প্রবাসীদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তারেক রহমান

প্রকাশিত : ০৮:২০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫