০২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

ডাকসুতে শিবির অংশ নেয়নি, তবু তাদের নাম কেন? — প্রশ্ন সালাহউদ্দিন আহমেদের

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তবে এই নির্বাচনে ছাত্রশিবির সরাসরি অংশগ্রহণ না করলেও, বিজয়ীদের শিবির পরিচয়ে পরিচিত করিয়ে দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনা সভায় তিনি বলেন, “ডাকসুতে যারা জয়ী হয়েছেন, তাদের আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।”

তিনি আরও বলেন, “কিছু পত্রিকায় দেখলাম ছাত্রশিবিরের প্যানেল জয়ী হয়েছে লেখা হয়েছে। আমার জানা মতে, ছাত্রশিবির কোনো প্যানেল ঘোষণা করে নির্বাচনে অংশ নেয়নি। তাহলে এই বিভ্রান্তিমূলক তথ্য মিডিয়ায় আসছে কেন? এটা বড় প্রশ্ন।”

সালাহউদ্দিন আহমেদ বলেন, “জাতীয়তাবাদী ছাত্রদল স্পষ্টভাবে নিজেদের ব্যানারে নির্বাচন করেছে। ইসলামী ছাত্র আন্দোলনও নিজ নামে নির্বাচন করেছে। আবার কেউ কেউ স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, কিংবা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামে নির্বাচন করেছে। যারা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ব্যানারে জয়ী হয়েছেন, তাদেরকে আবারও অভিনন্দন জানাই।”

ট্যাগ :
জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

ডাকসুতে শিবির অংশ নেয়নি, তবু তাদের নাম কেন? — প্রশ্ন সালাহউদ্দিন আহমেদের

প্রকাশিত : ০৭:৫৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫