১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বাংলাদেশ স্কাউটস কাব কার্নিভালের উদ্বোধন করলেন ড. মুহাম্মদ ইউনূস

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৭:১৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • 174

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বাংলাদেশ স্কাউটস আয়োজিত দেশব্যাপী কাব কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে এক বিশেষ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা কার্নিভালের শুভ সূচনা ঘোষণা করেন। একই অনুষ্ঠানে বিজয়ী স্কাউট সদস্যদের হাতে শাপলা কাব অ্যাওয়ার্ড তুলে দেন তিনি।

এবারের কাব কার্নিভাল দেশের ৫২৭টি স্থানে একযোগে শুরু হয়েছে। এ উপলক্ষে সারা দেশের হাজার হাজার কাব স্কাউট সদস্য বিভিন্ন সৃজনশীল ও শিক্ষামূলক কার্যক্রমে অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, “স্কাউটিং এর মাধ্যমে শিশু-কিশোরদের নৈতিকতা, নেতৃত্বগুণ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে ওঠে। এ ধরনের আয়োজন তাদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ স্কাউটস এর নেতৃবৃন্দ এবং বিশিষ্টজনেরা।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

বাংলাদেশ স্কাউটস কাব কার্নিভালের উদ্বোধন করলেন ড. মুহাম্মদ ইউনূস

প্রকাশিত : ০৭:১৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫