১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি রাজনৈতিক: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবিঃ সংগৃহীত

নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন আগে করার দাবি রাজনৈতিক বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, কমিশন এসব রাজনৈতিক দাবির বিষয়ে কোনো মন্তব্য করতে চায় না এবং নিরপেক্ষভাবে তার সাংবিধানিক দায়িত্ব পালন করে যাচ্ছে।

বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত ইসির পঞ্চম কমিশন সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সানাউল্লাহ বলেন, “নির্বাচন কমিশন পুনর্গঠন বা স্থানীয় সরকার নির্বাচনের পূর্বতা নিয়ে আমরা কোনো অবস্থান নেই। এটি একটি রাজনৈতিক দাবি, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সরকারের।”

এ সময় তিনি জানান, সভায় আচরণবিধি ও ভোটকেন্দ্র সংক্রান্ত খসড়া নীতিমালা নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে।

কমিশনার আরও বলেন, “কোন নির্বাচন আগে হবে—জাতীয় না স্থানীয় সরকার—তা নির্ধারণ কমিশনের দায়িত্ব নয়। এটি সরকার সিদ্ধান্ত নেবে। আমাদের কাজ নির্বাচন আয়োজন করা।”

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের পদত্যাগ ও কমিশন পুনর্গঠনের দাবিতে আন্দোলন শুরু করেছে। নির্বাচন ভবনের বাইরে এই দাবি নিয়ে আন্দোলনের বিষয়ে জানতে চাইলে ইসি সানাউল্লাহ বলেন, “রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমরা কোনো মন্তব্য করবো না। কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে এবং করে যাবে।”

এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচনি ট্রাইব্যুনালের রায় গেজেট করার পর ইসি পক্ষভুক্ত না হওয়া নিয়ে চলমান বিতর্কের বিষয়ে তিনি বলেন, “আইন পর্যালোচনা করে দেখা গেছে, এই বিষয়ে ইসির পক্ষভুক্ত হওয়ার সুযোগ নেই। অতীতেও এমন কোনো নজির নেই।”

এদিকে অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছে, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি দ্রুত সংসদ নির্বাচনের দাবি জানালেও এনসিপি আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তুলে ধরছে।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি রাজনৈতিক: ইসি সানাউল্লাহ

প্রকাশিত : ০৬:৩৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫