০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ঈদের পরদিনও রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ, ট্রেনের সংকটে যাত্রীদের ভোগান্তি

ঈদের পরদিনও রাজধানী ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। লম্বা ছুটি পেয়ে অনেকেই।

আজ মঙ্গলবার (১ এপ্রিল) গ্রামের পথে ছুটছেন। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

মহাখালী, যাত্রাবাড়ী ও সায়েদাবাদ বাস টার্মিনালে সকাল থেকেই ঘরমুখো মানুষের ঢল নামে। বিশেষ করে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়াগামী বাসগুলোর জন্য দীর্ঘ লাইন পড়তে দেখা গেছে। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ না থাকলেও যাত্রীদের অনেকেই ভোগান্তির কথা জানিয়েছেন।

কমলাপুর রেলস্টেশনে ভোর থেকেই উপচে পড়া ভিড় দেখা গেছে। আন্তঃনগর ট্রেনগুলোর পাশাপাশি সবচেয়ে বেশি ভিড় ছিল কমিউটার ট্রেনের টিকিটের জন্য। টিকিট না পেয়ে অনেক যাত্রী বাধ্য হয়ে অন্য আন্তঃনগর ট্রেনে উঠতে চেষ্টা করছেন কিংবা বিকল্প পথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

যাত্রীরা অভিযোগ করেছেন, ঈদের পরদিনেও কেন পর্যাপ্ত ট্রেনের ব্যবস্থা রাখা হয়নি। এ বিষয়ে কমলাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, “ঈদের ছুটির কারণে একদিন ট্রেন চলাচল বন্ধ ছিল। আজ সকাল থেকে ধূমকেতু এক্সপ্রেস, এগারো সিন্ধুর প্রভাতী, তিস্তা এক্সপ্রেস, মহানগর প্রভাতী, অগ্নিবীণাসহ বেশ কয়েকটি ট্রেন কমলাপুর ছেড়েছে। আগামীকাল (২ এপ্রিল) থেকে ট্রেনের শিডিউল স্বাভাবিক হবে।”

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের পরদিন সীমিত সংখ্যক ট্রেন চলাচল করায় টিকিট সংকট দেখা দিয়েছে। তবে আগামীকাল থেকে ট্রেনের সংখ্যা বাড়বে এবং যাত্রীদের ভোগান্তি কমবে বলে আশ্বাস দিয়েছে তারা।

জনপ্রিয়

ঈদের পরদিনও রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ, ট্রেনের সংকটে যাত্রীদের ভোগান্তি

প্রকাশিত : ০৬:৪৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫