০৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হতে পারে: ড. মুহাম্মদ ইউনূস

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৯:৪১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • 149

চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সরকার ১৫টি গুরুত্বপূর্ণ খাতের সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে এবং রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে একটি সনদ তৈরি করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার পরিকল্পনা করছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৫-এ যোগ দিয়ে সিএনএনের সাংবাদিক বেকি অ্যান্ডারসনের এক অধিবেশনে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, “আমরা আইন-শৃঙ্খলা, পুলিশ, সংবিধান, নির্বাচনসহ বিভিন্ন খাতে সংস্কারের জন্য কমিশন গঠন করেছি। এসব কমিশন প্রতিবেদন তৈরি করেছে এবং সুপারিশ দিয়েছে। এখন আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছি। যেসব সুপারিশের বিষয়ে ঐকমত্য হবে, তা বাস্তবায়ন করেই আমরা নির্বাচন দেবো।”

তিনি আরও বলেন, “যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে চাই। এটা এ বছরের ডিসেম্বরেও হতে পারে।”

বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “দেশের অর্থনীতি, সমাজ, প্রশাসনসহ সবকিছু ভেঙে পড়েছিল। আমরা এখন একে একে সবকিছু গুছিয়ে নিচ্ছি। ব্যাংকিং ব্যবস্থা পুরোপুরি ধসে পড়েছিল, ১৬ বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে, রিজার্ভ তলানিতে চলে গেছে। প্রথমে অর্থনীতি, তারপর আইন-শৃঙ্খলা ও প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করতে হবে।”

নির্বাচনের পরও নেতৃত্বে থাকার কোনো পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে ড. ইউনূস বলেন, “আমি আগেই স্পষ্ট করে বলেছি, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পর আমি আমার পুরোনো কাজে ফিরে যাব। কারণ আমি সেই কাজেই আনন্দ পাই।”

প্রধান উপদেষ্টা বুধবার (১২ ফেব্রুয়ারি) ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৫-এ অংশ নিতে দুবাই যান। সফর শেষে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) তার দেশে ফেরার কথা রয়েছে।

জনপ্রিয়

ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হতে পারে: ড. মুহাম্মদ ইউনূস

প্রকাশিত : ০৯:৪১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫