০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার সবধরনের উদ্যোগ অব্যাহত রাখবে: আইন উপদেষ্টা

সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক সহায়তাও গ্রহণ করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

অধ্যাপক নজরুল জানান, শেখ হাসিনার প্রত্যর্পণে ইতিমধ্যে ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে। তিনি বলেন, “শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে আমরা আইনসঙ্গত সব ব্যবস্থা গ্রহণ করছি। যদি ভারত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে ফেরত না দেয়, তবে এটি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হবে। সে ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হবে, তা পররাষ্ট্র মন্ত্রণালয় নির্ধারণ করবে।”

তিনি আরও জানান, মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার শুরু হয়েছে। বিচারপ্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, “বিচার তার নিজস্ব গতিতে চলছে এবং বিচারকাজ নিয়ে আমরা সন্তুষ্ট। যদি প্রয়োজন হয়, বিচার দ্রুত সম্পন্ন করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় আদালত গঠনের পরিকল্পনা করা হচ্ছে।”

আইন উপদেষ্টা আরও বলেন, “নির্বাচনের সঙ্গে বিচারের কোনো বিরোধ নেই। বিচার যথাযথভাবে চলছে এবং দু-এক মাসের মধ্যেই বিচারকাজে গতি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এ ক্ষেত্রে ঘন ঘন শুনানির তারিখও পড়তে পারে।”

সরকারের এই পদক্ষেপকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি শক্তিশালী বার্তা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “যদি ভারত চুক্তি লঙ্ঘন করে, তবে আমরা বিশ্বসমাজে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।”

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কাছে চিঠি প্রেরণ করেছে।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার সবধরনের উদ্যোগ অব্যাহত রাখবে: আইন উপদেষ্টা

প্রকাশিত : ০৯:০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫